Skip to main content

আক্ষেপ

 

আক্ষেপ

কার আক্ষেপ কত বড়? আমাদের চারপাশে রয়ে যাওয়া পরিবেশ এ যারা আছেন কিংবা আছি। এমন কোন মানুষ পাওয়া যাবেনা, যার জীবনের প্রাপ্তি ও অপ্রাপ্তি নিংয়ে কোন আক্ষেপ নেই। একজনের চেয়ে অন্য জনের আক্ষেপ, কস্ট আরো বেশী। এত বেশী যে সমস্ত কিছুর উর্দ্ধে তার সেই আক্ষেপ। জীবন বোধ হয় এমনই সুন্দরের সাথে অসুন্দরের মিলন।যার যত আছে তার তত চাই । তত তার আক্ষেপ। আবার যে যত ফাকিবাজ তার আরো ফাকি দেবার সুযোগ চাই। তার সেই ফাকি দেবার সুযোগ হচ্ছে না বলে আক্ষেপ এর অন্ত নেই । আমরা যারা বিভিন্ন সময়ে নীতি বাক্যর কাছে দিয়ে যাই। তারাও কিন্তু ঠিক সময়ের অপেক্ষায় থাকি। নীতি নৈতিকতা সমস্ত কিছুই শুধুমাত্র নিজের জন্য। নিজের বাইরে গেলে সব কিছুই মলীন হয়ে যায়। যাদের চোখ থাকতে বিভিন্ন কিছু দেখার সুযোগ হয়না তারাই বার বার নিজের হয়নি বা নিজের সাথে মেলেনি বলে গলার স্বর উচু করতে থাকেন। তারা ভুলে যান তাদের কতর্ব্য কিংবা চাওয়াটাই ভুল ছিল।সত্য বলতে ভূলের সাথে বসবাস করে ভূলকে ধরা তো সহজ কথা নয়। আমাদের মনের ভিতরে যে বড় রকমের ঝামেলা চলছে সেটা খুজে বের করাও প্রায় অসম্ভব। আল্লাহ এর বানীতে তিনি উল্লেখ করেছেন যারা নিজেদের অজ্ঞ বানিয়েছেন তাদের মনের মধ্যে মোহর মেরে দিয়েছেন। এর ফলে সারাজীবনের কোন একসময়ে নিজের কিংবা কাজের ভূল কোনটাই ধরতে পারবে না । একটা প্রচলিত উদাহরন দিতেই পারি। কোন এক অফিসের ছোট পোস্টের কর্মচারী প্রায়শই কিছুটা সময় দেরীতে অফিসে আসেন। আর উর্দ্ধতন কর্তৃপক্ষ দেরী করেন ২-৩ ঘন্টা। এর বিচার কি হতে পারে। যদিও আমাদের দেশের সংস্কৃতি অনুযায়ী উর্দ্ধতন এর শাস্তি লঘুদন্ডই হবে। আর পোস্টে ছোটজনের সবোর্চ্চ শাস্তির বহাল থাকবে। একই ঘটনার দুজনের দুধরনের বিচার যেমন হবে ঠিক তেমনি দুজনের আক্ষেপ এর ধরনটাও দুরকমের হবে। আর এ ঘটনায় দুজনেরই আক্ষেপের পাল্লা ভারী হতে থাকে, নিজেরাও জানিনা কেন বাড়ছে নিজের রোগ অচিন্তা কিংবা আরো নানা রকম হতাশা। আমাদের জীবনটাই এমন নিজেরা নিজের বাইরে কোন কিছুই চিন্তা করতে যে পরিমান সৎ জ্ঞান থাকা প্রয়োজন সেটা আমাদের নাই। নিজের স্বার্থের বাইরে গিয়ে অন্যর জন্য কোন কিছু ভাবতে পারিনা। এ নিয়ে আমাদেরে কোন ক্ষোব আক্ষেপ হয়না। শুধু নিজের জন্যই যত ক্ষোভ আফসোস আক্ষেপ বিদ্যমান। আমাদের ভাবনা গুলোকে শুধুমাত্র নিজের করে পাওয়র জন্যই যত আফসোস আক্ষেপ। আর এভাবে নিজের জন্য ভাবতে থাকলে একটা সময় আক্ষেপ কেন্দ্রিক জটিলতা বাড়তে থাকবে আর সেই সাথে আক্ষেপ কেন্দ্রিক বুদ্ধি ভিত্তিক চর্চা  এত বেশী প্রসার হবে যে আমরা শুদ্ধ জ্ঞান চর্চা থেকেই দুরে চলে যাবে।

Comments

Popular posts from this blog

নিয়মের বাইরে একদিন

কে যে কখন কার মন ভালো করার কারন হবে সেটা কেও বলতে পারে না । এই জন্যই জীবন এত সুন্দর এত মধুর ভালোবাসা আছে বলেই হয়তো এই জিনিস গুলো ভালো লাগে । জীবন কি এক কোথায় এর কোণ উত্তর নেই তাই তো জীবন এর উত্তর দিতে হলে অনেক ভাগে অনেক ভাবে দেওয়া যায় ।জীবনের সব সময় যে সুন্দর সেটা বুঝতে বাকিনেই । কোণ এক হালকা বাতাস আপনার জীবনকে মোর দিতে পারে নিয়ে যেতে পারে অন্নদিকে । তেমনি আমি একজন যার কোণ চালচুলো না থাকলেও আছে ভালো থাকার অনেক অনেক মাধ্যম । যাদের সাথে মনের মিল ভাবের মিল হয় তাদের সাথে সবাই চলতে ভালোবাসে আর সেই ভালোবাসাই মনের গভীরে বাধাই করে রাখার মত । আজ ২৯.৬.১৯ দিন শুক্রবার সারা দিন ঘুমিয়ে কাটিয়ে দিয়েছি যার মুক্ষম উদাহরন হল আজ জুম্বার এর নামাজে যাওয়াই হয়নি । তার পর আলসেমি ক্রএ সারাটা দিনপার । ঘুমিয়ে ভালো স্বপ্ন দেখছিলাম পড়ে সেই স্বপ্ন নিয়ে চিন্তা করছিলাম কেন এটা দেখলাম অনেক জানা অজানা কারন মনে পড়ল । ভাবতে ভাবতে আবার ঘুম এক সারা দিনটাই যেন ঘুম কে দিয়ে দিয়েছি , তাই আর কোণ ভাবনা নেই বাইরে যাবো সেটা ভাবনায় নেই । তারপরও এক ছাত্রের কল পেয়ে চলে গেলাম বাইরে । ভাবিনি এত ভালো কাটবে বাকিটা সময় । একটু বর্ণনা করি ...

সিস্টেম এনালাইসিস

সিস্টেম এনালাইসিস অতি- সংক্ষিপ্ত (২*৫)=১০ ১। সিস্টেম বলতে কি বুঝায় ? ২। সিস্টেম ডেভেলপমেন্ট এর লাইফ সাইকেল এর ধাপ গুলো লিখ ? ৩। সিস্টেম এনালাইসিস কাকে বলে ? ৪।   ইনফরমেশন গেদারিং টুলস    এর তালিকা লিখ ?   ৫। DFD কাকে বলে ? ৬। ইনফরমেশন এর প্রকারভেদ ? ৭।   সিস্টেম এনালিস্ট কাকে বলে ? ৮। ডাটা ডিকশনারি বলতে কি বুঝ ? ৯।   সিস্টেম এর বৈশিষ্ট্য গুলো লিখ ? ১০। ওপেন সিস্টেম কাকে বলে সংক্ষিপ্ত (৩*৬)=১৮   ১১ । DFD অঙ্কন এর নিয়ম গুলো লিখ ? ১২ ।   বিভিন্ন ধরনের Closed Questionnaire এর প্রকারভেদ লিখ ? ১৩। । ইউজার রিকুয়েস্ট ফর্ম এর ফিল্ড গুলো লিখ ? ১৪। । একজন সিস্টেম   এনালিস্ট ও প্রোগ্রামের এর মাঝে পার্থক্য লিখ ? ১৫ । কম্পিউটার-বেস ড ইনফরমেশন এর গুরুত্ব লিখ ? ১৬ । ওপেন সিস্টেম এবং ক্লোজ সিস্টেম এর মাঝে পার্থক্য লিখ ? ১৭। ইনফরমেশন এর   গুনাবলি লিখ ? ১৮। সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল ব্যাখ্যা কর। ১৯। একজন সিস্টেম এনালিস্ট এর কি কি অতীত অভিজ্ঞতা দরকার হয় ২০। সিস্টেম   এনালাইসিস এর ক্ষেত্রে   প্ল...

জীবনের মধ্য দুপুর

  সময় ঘড়ি বলছে এখন জীবনের মধ্য দুপুর তাই সময়ের অনেক কাজ দ্রত সম্পাদন করতে হবে । সময় কখন চলে গেছে বুঝতে পারিনি। তাই তো সময়টাকেও বড্ড বেশী অসময় বলে মনে হয়। নিজের বাইরে অন্যদের দিকে তাকালে দেখতে পাই সবাই কেমন জানি অন্য একটা জগতের মধ্যে ঢুকে গেছে। শুধুই আমি একলা পড়ে আছি। সময়ের সাথে সঙ্গ দিত সবাই বিয়ে করে স্থায়ী বাসনার দিকে মনোনিবেশ করছে আর আমি বসে আছি। আমার মতো করে।