Skip to main content

নিয়মের বাইরে একদিন

কে যে কখন কার মন ভালো করার কারন হবে সেটা কেও বলতে পারে না । এই জন্যই জীবন এত সুন্দর এত মধুর ভালোবাসা আছে বলেই হয়তো এই জিনিস গুলো ভালো লাগে । জীবন কি এক কোথায় এর কোণ উত্তর নেই তাই তো জীবন এর উত্তর দিতে হলে অনেক ভাগে অনেক ভাবে দেওয়া যায় ।জীবনের সব সময় যে সুন্দর সেটা বুঝতে বাকিনেই । কোণ এক হালকা বাতাস আপনার জীবনকে মোর দিতে পারে নিয়ে যেতে পারে অন্নদিকে । তেমনি আমি একজন যার কোণ চালচুলো না থাকলেও আছে ভালো থাকার অনেক অনেক মাধ্যম । যাদের সাথে মনের মিল ভাবের মিল হয় তাদের সাথে সবাই চলতে ভালোবাসে আর সেই ভালোবাসাই মনের গভীরে বাধাই করে রাখার মত । আজ ২৯.৬.১৯ দিন শুক্রবার সারা দিন ঘুমিয়ে কাটিয়ে দিয়েছি যার মুক্ষম উদাহরন হল আজ জুম্বার এর নামাজে যাওয়াই হয়নি । তার পর আলসেমি ক্রএ সারাটা দিনপার । ঘুমিয়ে ভালো স্বপ্ন দেখছিলাম পড়ে সেই স্বপ্ন নিয়ে চিন্তা করছিলাম কেন এটা দেখলাম অনেক জানা অজানা কারন মনে পড়ল । ভাবতে ভাবতে আবার ঘুম এক সারা দিনটাই যেন ঘুম কে দিয়ে দিয়েছি , তাই আর কোণ ভাবনা নেই বাইরে যাবো সেটা ভাবনায় নেই । তারপরও এক ছাত্রের কল পেয়ে চলে গেলাম বাইরে । ভাবিনি এত ভালো কাটবে বাকিটা সময় । একটু বর্ণনা করি । ময়মনশিহ শরে বুক চিরে চলে গেছে ব্রহ্মপুত্র নদি ঠিক শহরের পাশ দিয়ে মুল শহর এর সাথে সবাই মিলে বিকেলে ঘুরতে যাওয়ার এক অপার ভালো লাগার একটা জায়গা । আমি গেলাম সাথে একজন আসবে বলে । নদির এই পারে শহর কত কোলাহল ঠিক অই পারটা তার উল্টো কোণ কোলাহল নেই জনপদ অনেকটা কম । শব্দ নেই , মাঝে মাঝে গরু পাখি দের ডাক শুনতে পাওয়া যায় । অই পারে গিয়ে দেখা মিলবে দেশি বিদেশি গরু আর মানুষের বেচে থাকার সংগ্রাম । ঠিক যেন মুদ্রার এ পিঠ আর ও পিঠ এই নদি এপারে অপার সুখ আর অপার এ কান্নার রোল। ঠিক বিকেল বেলা ঘুরতে গেলে অনেকটা বিস্মিত হবে আমাদের প্রকৃতি দেখে । বাংলাদেশ এর প্রকৃতি এর রুপ রহস্য লাবণ্য সবই অনেক সুন্দর ভালো লাগার ভালোবাসার তাই তো এই বাংলা নিয়ে বাংলার রুপ নিয়ে রচিত হয়েছে গান কবিতা । মেঘলা আকাশ সেই সাথে বাতাস এই যেন অনেক দিনের পাওয়া এক সপ্নের রুপ রুক্ষ প্রকৃতি যেন সেজেছে তার অপার লিলায় । পাল তোলা বোট এ করে নদির পার হবার কি যে আনন্দ সেটা বলে বুঝানো জাবেনা । সাথে যদি এক ভালো মানুষ থাকে যে সবসময় এই আনন্দ দিয়ে থাকে আমাকে সময়ের সেরা মুহূর্ত গুলোর একটি সেটা । আমরা দুজন সাথে মাঝি বেশ ছোট নদি পার হয়ে অপারে গিয়ে ঠাণ্ডা বাতাসে নিজদেরকে হারিয়ে ফেলতে থাকি সেই সাথে মনে হল । নদির অপারে রহস্য টা একটু খুজে দেখি । দুজন মানুষ হাঁটছি নদির পার ধরে কথা হচ্ছে । অনেক বিষয় নিয়ে কথা চেয়ে দুজনে অবাক হয়ে দেখছি প্রকৃতি যতই দেখছি ততই মুগ্ধ হচ্চি । হাঁটছি কখনও কাশ বল কখনও পাট ক্ষেত আবার কখনও নদির পারে একটু পর গেলেই জলে ভিজে একাকার অবস্থা । কোলাহল ছেড়ে একটা অন্য সাধের বিকেল হাটতে হাটতে অনেকটা সময়ে যে পার করে এসেছি সেটা মনেই নেই । দুজন মানুষ আনমনে দেখা প্রকৃতি একটু কাছ থেকে দেখছি আর অবাক হচ্চি । একটা সময় চল নিজেদের যেন কোথায় হারিইয়ে ফেললাম । কাশের বাগানে নিজেদের কে আবিস্কার করলাম । আর ফিরে যাবার জন্য ভাবতে থাকলাম এত ক্ষনে আমরা অনেকটা পথ পারি দিয়ে চলে এসেছি সময়ে হিসেবে সেটা ১ ঘণ্টায়ের চেয়ে অনেকটা বেশি । আমরা দুজনেই বেশ মোটা স্বাস্থ্যবান কিন্তু এই সময়ে কারও তেমন ক্লান্ত দেখায় নি । আবার পারি দিতে হবে নদি এবার বোট কোথায় । সেটা খুজতে লাগলাম এদিকে সন্ধায় হয়ে আসছে । একটা ছোট ডিঙ্গি পেলাম দুজনে স্বাস্থ্যবান হওয়ায় আশংকা করতে লাগলাম ডিঙ্গি যেন ডুবে না যায় সাথে আরও ৩ জন মানুষ আছে । আমি আগে ওঠে পরলাম পরের জন সে ডিঙ্গিতে উঠতে গিয়ে পানিতে পড়ে গেলে যাই সেটা সেটা মাঝ নদিতে নয় তাই ও একাই ভিজে গেছে আমরা বাকিটা সবাই ভালোই ছিলাম । এই সপ্নের দিনে ভালো লাগাকে আরও বারিয়ে দিতে আমরা চলে গেলাম সিলভার ক্যাসেল আমি নাম শুনেছি কিন্তু কোণ দিন যাওয়া হয়নি । রাস্তায় খবর ও পেলাম সেখানে কোণ সাধারন মানুষ যাওয়া নিষেধ কিন্তু কে শোনে কার কথা আমরা চল গেলাম এবং ভিতরে গিয়ে অবাক হলাম মনে হচ্চিল সপ্নে দেখছি । এত সুন্দর ডিজাইন নদির পারের সব বাতাস এসে লাগছে যারা বসে আছে সবাই উপভোগ করছে প্রকৃতির রুপ । আমরা যখন । সেখানে উপস্থিত হলাম তখন দিনের আলোর লেশ মাত্র নেই । আকাশে মেঘ হোস্টেল এ আলোতে দেখলাম হোস্টেল এর রুপ । ভালো লেগেছে মনে জোয়ার ও লেগেছে সুন্দর ডিজাইনের বাকিটা জানার জন্য । দিনের শেষ ৩ ঘণ্টা এত ভালো কাটবে সেটা কল্পনায় ছিল না । সপ্নের মত একটা বিকাল কাটালাম আমরা দুজনে দেখছি এই শহরের কোলাহল থেকে মুক্ত জাওয়গায় নিজেদেরকে মেলে ধরে । ভাললাগার মুহূর্ত গুলো মনের কনে জায়গা করে নিয়েছে । ভালোবাসার মানুষ গুলো পাশে থাকলে যেকোনো সময় ই ভালো থাকা যায় । এত ভালোবাসা পাবো কোনদিন চিন্তা করি নাই । যখন সুখে থাকি আর দুখে থাকি পাশে পাই আমার সুভাকাঙ্গিদের এটাই এই ছোট জীবনের অনেক বড় অর্জন । ভালোবাসা চির দিন এই ভাবেই থাকুক । সবার মন জয় করে যেন চলতে পারে সেটা চেষ্টা থাকবে সেই সাথে ভালো একজন মানুষ হবার যে ইচ্চা সেটা আমাকে আরও সাহস যোগায় আমার পাশের মানুষ গুলোর জন্য । অদের কাছে পেয়ে মনে হয় হয়তো ঠিক পথেই হাঁটছি । পাশে আছে অরা সবাই । বিশেষ ভাবে দোয়া করতে চাই আম্র সেই ছাত্র প্রভাকর সাহা এর জন্য একজন ভালো মানুষ তুমি এই ভালো মন মানসিকতা যেন যেন আল্লাহ্‌ সারা জীবন তোমার মাঝে দিয়ে দেন । এখন যে ভাবে মানুষের ভালোবাসা পাচ্চ ঠিক এর চেয়ে অনেক হাজার গুণ বেশি ভালোবাসা যে আল্লাহ্‌ তোমাকে দিয়ে দেন । এগিয়ে যাও নুতুন কে জয় করার জন্য মানুষকে ভালোবেসে মানুষকে আপন করার যে ইচ্চা আছে সেটা যেন সারা জীবন তোমার মাঝে থাকে ।
সারাটা দিন আজ সপ্নের মত মনে হচ্ছে কি দেখলাম নিজেকে জানতে পারলাম না । আগেও চেষ্টা করিনি আজ করলাম না । কেন জানি একটা ঘোরের মাঝে কাটিয়ে দিলাম আজকের দিন । অসম্ভব ভালো একটা দিন কেটেছে । অনেক দিন পর নিজের অজান্তে অনেক কিছু পেলাম ।

Comments

  1. Hey there! I've been following your weblog for a while now and finally got the bravery
    to go ahead and give you a shout out from Dallas
    Tx! Just wanted to tell you keep up the fantastic work!
    Does your website have a contact page? I'm having problems locating it but, I'd like to send you an e-mail.
    I've got some suggestions for your blog you might be interested in hearing.
    Either way, great site and I look forward to seeing it
    grow over time. I will immediately take hold of your rss as I can not
    to find your e-mail subscription link or newsletter service.
    Do you have any? Kindly allow me recognise so that I could subscribe.
    Thanks. http://aoc.com

    ReplyDelete

Post a Comment

thank you for your comments

Popular posts from this blog

জীবনের মধ্য দুপুর

  সময় ঘড়ি বলছে এখন জীবনের মধ্য দুপুর তাই সময়ের অনেক কাজ দ্রত সম্পাদন করতে হবে । সময় কখন চলে গেছে বুঝতে পারিনি। তাই তো সময়টাকেও বড্ড বেশী অসময় বলে মনে হয়। নিজের বাইরে অন্যদের দিকে তাকালে দেখতে পাই সবাই কেমন জানি অন্য একটা জগতের মধ্যে ঢুকে গেছে। শুধুই আমি একলা পড়ে আছি। সময়ের সাথে সঙ্গ দিত সবাই বিয়ে করে স্থায়ী বাসনার দিকে মনোনিবেশ করছে আর আমি বসে আছি। আমার মতো করে।

System Analysis Design and development

Question Bank Lesson1: অতি - সংক্ষিপ্ত 1.       সিস্টেম কি ? 2.       সিস্টেম এর উপাদানগুলো বর্ণনা করো ? 3.       ওপেন সিস্টেম এর বৈশিষ্ট্য গুলো লিখ ? 4.       ইনফর্মেশন এর প্রকারভেদ লিখ ? 5.       ইন্টার ‌ ্যাকশন বলতে কি বুঝ ? সংক্ষিপ্ত 6.         সিস্টেম বলতে কি বুঝায় ? 7.       সিস্টেম এর বৈশিষ্ট্য গুলো কি কি ? 8.       ইনফর্মেশন এর গুনাবলি লিখ ? 9.       কম্পিউটার বেস ইনফর্মেশন এর প্রয়জনিতা লিখ ? 10.   ওপেন সিস্টেম এবং ক্লোজড সিস্টেম এর মাঝে পার্থক্য লিখ ? রচনামূলক 11. সিস্টেম এর উপাদানগুলো বর্ণনা করো ? Lesson 2 1.       Organization এর প্রকারভেদ দেখাও ? 2.       সিস্টেম development এর ধাপগুলো বর্ণনা করো 3.   ...