Skip to main content

ভাবনায় শুকিয়ে গেছি, তাইতো হতাশা আমার নিত্য সঙ্গি

আমাকে কেও এসে  তৈরি করে দেবে সেই কথা ভাবিনি  কখনও কিন্তু তাই বলে আশা কিন্তু একেবারে ছেড়ে দিতে পারিনি । আর পারিনি বলেই কষ্ট আমাকে ছুতে পেরেছে । আমি বার বার কষ্ট কে ধুরে ধেলে সাম্নের দিকে আসতে চেয়েছি । কিন্তু অই ত ভালো থাকার আশা টুকু আমাকে  বার বার ফিরিয়ে নিয়ে গেছে । আমি খুব কাছ থেকে দেখেছি আমার কষ্টকে সেই সাথে আমার সামনের মনের সেই ক্ষুদ্র বাসনা কে । দেখেছি ভাবছি কিন্তু সেই ভাবনা থেকে নিজেকে তৈরি করতে পারিনি । পারব কেমন করে ? আমাকে যে অই আশা টুকু ই আমাকে বার বার পিছনে ফিরিয়ে নেয়। আমি আমার মধ্য থেকে বের হতে চাই । নিজের কাজের মাধ্যমে  মানুসের মন কে জয় করতে চাই , একটা সময় কিছু করতে পারব সেই আশাটা অনেক শক্ত  ভাবে মনের ভিতর ছিল । ভেবেছিলাম বয়স হবার সাথে  সাথে নিজের স্বপ্ন পরিপক্ক হবে । নিজের স্বপ্ন কে নিয়ে বাচতে পারব। আমি যে পরিমান স্বপ্ন দেখেছি তার চেয়ে খুব বেশি করে মানুসের মনে জায়গা করে নিতে পারব। সবই যে আমার অলিক কল্পনা ছিল সেটা অই সময় বুজতে পারিনি এখন বুঝতে পারি । আমার সেই সপ্নের কথা, মনের বাসনা নিজেকে প্রস্তুত করার মানসিকতা আজ এত বছর পর নেই বললেই চলে । তার মানে এই নয় যে আমি সেই  সপ্নের কথা ভুলে গেছি । ভুলিনি। কিন্তু সেই স্বপ্নকে আমি আলিঙ্গন করতে পারিনি । একদিন যে স্বপ্ন দেখে  নির্ঘুম রাত কেটে যেত । সারারাত ভাবনা গুলো আমাকে  ভাবিয়ে রাখত । সেই কাজটা কিভাবে দ্রুত করা যায় এটা নিয়ে আমাকে নতুন  নতুন রাস্তা দেখাত। সেই সময়টা এখন আর আমার নেই । এখন জা আছে সেটা আমার মন পর্যন্ত যেতেই পারেনা । এখনও সেই সপ্নের কথা মনে আছে আমার । আমি ভাবতে চাই  কিন্তু আমার ভাবনাগুলোর কি জেন হয়েছে। অরা এখন আসে  কিন্তু আগের মত শক্তি নিয়ে আসেনা । আমি ভাবতে চাই, শুরু করব ভাবি কিন্তু অপরিপক্ব ভাবনা সামনের দিকে নিয়ে যেতে সাহস পায়না। আজ ২৬ শে দাড়িয়ে যে আমি সেই সৃতি চারণ করতেছি। সেই সৃতি একদিন আমার নিত্য দিনের সঙ্গি ছিল। আজ আমি  শারীরিক ভাবি বড় হয়েছি নিজের একটু অর্থ সঞ্চার এর বাবস্থা হয়েছে কিন্তু আমার ভালো লাগার জিনিসগুলো আমার থেকে ধুরে চলে গেছে ।  বয়স যদিও একটা সংখ্যা তারপর শৈশব এর ভাবনাগুলো সবসময়ের জন্য আনন্দ দেয় । আমি ভাবনার শক্তি চাই । আমি ভাবতে চাই । মানুষকে ভাবাতে চাই । নিজের সাথে ভাবনা গুলোর বিস্তর প্রকাশ ঘটাতে চাই । ভাবনায় আমি শুকনো হতে চাই না । যত টুকু শুকিয়ে গেছি আর না । এবার ভাবনার শক্তি নিয়ে সামনে এগিয়ে যাওয়ার   যেতে চাই । 

Comments

  1. ভাবনার শক্তিগুলো শক্তিশালী হোক আর তা নিয়ে এগিয়ে যান। সর্বোপরি মনকে সান্তনা দেওয়ার মতো কিছু করেন এই প্রত্যাশা রইলো।

    ReplyDelete
    Replies
    1. সেটাই প্রত্যাশা করি । বাকিটা আল্লাহ ভরশা

      Delete

Post a Comment

thank you for your comments

Popular posts from this blog

নিয়মের বাইরে একদিন

কে যে কখন কার মন ভালো করার কারন হবে সেটা কেও বলতে পারে না । এই জন্যই জীবন এত সুন্দর এত মধুর ভালোবাসা আছে বলেই হয়তো এই জিনিস গুলো ভালো লাগে । জীবন কি এক কোথায় এর কোণ উত্তর নেই তাই তো জীবন এর উত্তর দিতে হলে অনেক ভাগে অনেক ভাবে দেওয়া যায় ।জীবনের সব সময় যে সুন্দর সেটা বুঝতে বাকিনেই । কোণ এক হালকা বাতাস আপনার জীবনকে মোর দিতে পারে নিয়ে যেতে পারে অন্নদিকে । তেমনি আমি একজন যার কোণ চালচুলো না থাকলেও আছে ভালো থাকার অনেক অনেক মাধ্যম । যাদের সাথে মনের মিল ভাবের মিল হয় তাদের সাথে সবাই চলতে ভালোবাসে আর সেই ভালোবাসাই মনের গভীরে বাধাই করে রাখার মত । আজ ২৯.৬.১৯ দিন শুক্রবার সারা দিন ঘুমিয়ে কাটিয়ে দিয়েছি যার মুক্ষম উদাহরন হল আজ জুম্বার এর নামাজে যাওয়াই হয়নি । তার পর আলসেমি ক্রএ সারাটা দিনপার । ঘুমিয়ে ভালো স্বপ্ন দেখছিলাম পড়ে সেই স্বপ্ন নিয়ে চিন্তা করছিলাম কেন এটা দেখলাম অনেক জানা অজানা কারন মনে পড়ল । ভাবতে ভাবতে আবার ঘুম এক সারা দিনটাই যেন ঘুম কে দিয়ে দিয়েছি , তাই আর কোণ ভাবনা নেই বাইরে যাবো সেটা ভাবনায় নেই । তারপরও এক ছাত্রের কল পেয়ে চলে গেলাম বাইরে । ভাবিনি এত ভালো কাটবে বাকিটা সময় । একটু বর্ণনা করি ...

জীবনের মধ্য দুপুর

  সময় ঘড়ি বলছে এখন জীবনের মধ্য দুপুর তাই সময়ের অনেক কাজ দ্রত সম্পাদন করতে হবে । সময় কখন চলে গেছে বুঝতে পারিনি। তাই তো সময়টাকেও বড্ড বেশী অসময় বলে মনে হয়। নিজের বাইরে অন্যদের দিকে তাকালে দেখতে পাই সবাই কেমন জানি অন্য একটা জগতের মধ্যে ঢুকে গেছে। শুধুই আমি একলা পড়ে আছি। সময়ের সাথে সঙ্গ দিত সবাই বিয়ে করে স্থায়ী বাসনার দিকে মনোনিবেশ করছে আর আমি বসে আছি। আমার মতো করে।

সিস্টেম এনালাইসিস

সিস্টেম এনালাইসিস অতি- সংক্ষিপ্ত (২*৫)=১০ ১। সিস্টেম বলতে কি বুঝায় ? ২। সিস্টেম ডেভেলপমেন্ট এর লাইফ সাইকেল এর ধাপ গুলো লিখ ? ৩। সিস্টেম এনালাইসিস কাকে বলে ? ৪।   ইনফরমেশন গেদারিং টুলস    এর তালিকা লিখ ?   ৫। DFD কাকে বলে ? ৬। ইনফরমেশন এর প্রকারভেদ ? ৭।   সিস্টেম এনালিস্ট কাকে বলে ? ৮। ডাটা ডিকশনারি বলতে কি বুঝ ? ৯।   সিস্টেম এর বৈশিষ্ট্য গুলো লিখ ? ১০। ওপেন সিস্টেম কাকে বলে সংক্ষিপ্ত (৩*৬)=১৮   ১১ । DFD অঙ্কন এর নিয়ম গুলো লিখ ? ১২ ।   বিভিন্ন ধরনের Closed Questionnaire এর প্রকারভেদ লিখ ? ১৩। । ইউজার রিকুয়েস্ট ফর্ম এর ফিল্ড গুলো লিখ ? ১৪। । একজন সিস্টেম   এনালিস্ট ও প্রোগ্রামের এর মাঝে পার্থক্য লিখ ? ১৫ । কম্পিউটার-বেস ড ইনফরমেশন এর গুরুত্ব লিখ ? ১৬ । ওপেন সিস্টেম এবং ক্লোজ সিস্টেম এর মাঝে পার্থক্য লিখ ? ১৭। ইনফরমেশন এর   গুনাবলি লিখ ? ১৮। সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল ব্যাখ্যা কর। ১৯। একজন সিস্টেম এনালিস্ট এর কি কি অতীত অভিজ্ঞতা দরকার হয় ২০। সিস্টেম   এনালাইসিস এর ক্ষেত্রে   প্ল...