Skip to main content

এক কিশোর স্যার এর ডায়েরি



আমি যখন কলেজ এর শিক্ষক ছিলাম সেই দিনের কথা মনে হচ্ছে এখন আমি সেই আগের জায়গায় আছি। কিন্তু একটু নিজেকে পালটিয়ে । যেটাতে বলা যায় একটা মুষ্টি বদ্ধ চিন্তাভাবনা নিয়ে । আসলে জীবনের এই পড়তে পড়তে যে কত রহস্য লুকিয়ে থাকে সেটা তো কেও বলতে পারে না । রহস্য আছে  বলেই তো  জীবন এতো মধুর ভালোবাসা ময় । দেখতে দেখতে অনেক গুলো দিন চলে গেছে ।  অনেক দিন হল দেখা হয় না । সময়ের স্রোতে কখন যে অনেক গুলো বছর কেটে গেছে জীবন থেকে কেও বুঝতেই পারিনি । আমি তখন সবে শিক্ষকতা শুরু করেছি ।  কতই বা বয়স হবে আমার খুব বেশি নয় অফিসে সবার চেয়ে ছোট । তবুও রাগে গর্জে সবাই কে মাতিয়ে রাখি । শিক্ষক দের কাছে আমার তেমন কোণ অভিযোগ ছিল না। অনেকই হয়তো বলতো কিন্তু সেটা আমি নিজে শুনি নাই । আসলে জীবন তো তখনই মধুর যখন কেও আপনার কথা বলবে কিন্তু আপনি জানবেন না । ছাত্রছাত্রী দের কাছে একটা সময়  পর্যন্ত আমি ছিলাম একটা সাধারন মানুষ । দিন যত গড়াতে লাগলো ততই কেমন জানি নিজেকে স্বরূপে ফিরে পেতে লাগলাম । খুব অল্পও সময়ে   একটা জায়গা দখল করে নিলাম । কেও ভাবতে পারেনি আমি নিজেও না । এতো বড় জায়গা আমি পাবো সামান্য  ডিপ্লোমা পাস করা মাস্টার হয়ে । সময়ের   বাবধানে শুধু ভালবাসাটাই বাড়তে থাকল । একটা সময় সেই ভালোবাসার মাঝে থেকে দেখতে পেলাম এক দল ভিন্ন পথে ভুলে পথে যাত্রা শুরু করেছে । চেষ্টা করছি  সাধ্য মত পারছি না । নিজের অবস্থান অক্ষুণ্ণ রেখে 


সামনের দিকে চলতে পারছি না । কারণ  আমি তো এখন অদের শিক্ষক অদের সব ভালোলাগা ভালো পথ  ধরিয়ে দেওয়া সেটা আমার  দায়িত্ব। তাই তো সময়ের ফাদের  পড়ে নিজেকে একটু একটু করে  আরাল   করার চেষ্টা । অদের কে  কঠিন ভাবে বুঝানো । কিন্তু অদের কে আমি বুঝাতে আর পারলাম না । কেন পারিনি সেটা  বলতে চাইনি । হয়তো  যে ভালোবাসা পেয়েছিলাম সেই ভালোবাসার কাছে হেরে গিয়ে পারিনি । হয়তো আমি অদের অই ভাবে বুঝাতে পারিনি । সময়ের সাথে সম্পর্ক খারাপ হতে থাকে একটা সময় দূরে চলে যেতে থাকে । তখন নিয়ম মেনে চলাই তাদের দায় । দেখলে কেমন জানি আগের সেই ভালোবাসার মুখ গুলো মলিন দেখায় । ভুল কোনটা ছিল আমি অদের ভালো চেয়েছিলাম নাকি । কোনটা ভালো সেটা আমি বুঝনি। সময়ের সাথে সাথে আজ আর কেও নেই । সবাই দূরে চলে গেছে যাচ্ছে । একটা সময় মনে হতো অরা কি কোণ দিন আমাকে বুঝবে না । আমি কাদের জন্য এত কথা বলি । কার জন্য বলি । আমি এখন বড্ড ক্লান্ত অনেক ভুল করতে দেখে এখন আমি আর কাওকে ভালো করতে যেতে চাইনা । আমার কাছে এখন কারও কোণ  দায় নেই । আমি বুঝতে পারি আমি চলে এসেছি আমার সেই দায়িত্ব বোধ থেকে অনেক দূরে । কি করবো চেষ্টা করেও যে কিছু করতে পারিনি ।  মাঝে মাঝে মনে হত  অরা কোণ একদিন আমাকে বুঝতে পারবে । আমি কি বলতে চেয়েছি কাদের জন্য কাজ করতে চেয়েছি । সে দিন সেই সজুগ পাইনি এখনও আমি । কিছু বলতেও পারি না । যাই হোক আমি এখনও শিক্ষক আমার দায়িত্ব অনেক ।  চেষ্টা করতে থাকি । কখনোবা কাজে আবার কখনও বা নিজের সাথেই নিজেকে নিয়ে বাস্ত থাকি । এখন তো অনেক নাটক শিখে গেছি ভালো থাকার । সময় টা চলেই গেল শেষ হল আমার জীবনের প্রথম ব্যাচ । চলে যাচ্ছে অরা কষ্ট হচ্ছে । কিন্তু সেটা তো বুঝতে দেওয়া যাবেনা । আর স্যার দের কোণ কষ্ট পেতে আছে নাকি ? আমি যাদের জন্য কষ্ট পাচ্চি তারা কি জানে বা বুঝতে পারছে । হয়তো পারছে আবার হয়তো না । জীবনে যে আর ক্লাস রুম বা কলজে দেখা হবে না সেটা তো সবাই জানে কিন্তু তারপর কেন জানি মায়া হচ্ছে । কেন  জানি ভাবতে পারছি না । কেন চলে যাবে অরা সময় যে ওদের বিদায় বলে দিয়েছে সেটা তো আমি ভালো  জানি । ওদের শেষ   মুহূর্তে অনেক কথাই মনে হচ্ছে কিন্তু থাক না কিছু কথা না বলাই থাক ।
অরা চলে গেছে অনেক দিন কথা নেই । কোণ খবর নেই । যেটা বাস্তবতা সেটাই তো সত্যি কে কার খবর রাখে । মাঝে মাঝে মনে হয় এই বুঝি ফোন এল  ফোন এর  অপারে  কেও  বলছে কেমন আছেন স্যার । কত দিন দেখিনা আপনাকে । ঘোর কেটে যায় সময়ের বাস্ততার মাঝে চলে যায় দিন ।।  ভাবনাতে এখন আর আগের মত কেও  আসেনা । বয়সটা একটু বেরে গেছে । তো তাই সংসার চাকরি দেশ এই নিয়ে ভাবতে সময় চলে যায় । বাকিটা কখন ভাববো ।  কয়েক বছর পর  একটা কল পেলাম কেও কাঁদো কাঁদো গলায় বলছে স্যার কেমন আছেন ।  কিছু বুঝতে পারছিলাম না প্রথমে কণ্ঠ টা অনেকটা চেনা কিন্তু তারপর কেন  জানি বুঝতে পারছিনা কে আবার যখন বলল বুঝতে পারলাম  । ফোন ধরেই কান্না শব্দ শুনতে পেলাম কি বলবো বুঝতে পারছিলাম না । একটা সময় সান্ত্বনা দেবার চেষ্টা করলাম । কেন কান্না করছ জানতে চাওয়ার সাহস হল না । তারপর এক দিন  দেখা হল   চুপচাপ একটা জায়গায় । বড্ড ভালো লাগছে সময়টা । সন্ধ্যার আকাশের  হালকা মেঘ । দেখা হল অনেক বছর পর সে আমারই ছাত্রছাত্রী। অনেক দুরুন্ত ছিল আজ  কেন জানি কোণ দুরুন্ত পনা নেই ।  মুখটা কেমন জানি ফ্যাকাসে হয়ে  আছে । অনেক দিন পর দেখা তো তাই হয়তো এমন লাগছে । জানতে চাইলাম কেমন আছো । ভালো আছি বলেই শেষ করল । আর কোণ কথা নেই । কি বলার জন্য ডেকেছ বলবে তো নাকি । আমি কিছু বুঝতে না ওঠার আগেই কান্না শুরু করল । অরা কাদছে আর আমিও কাদছি কিন্তু আমার কান্না কেও দেখছে না । অরা কেদেই যাচ্ছে …।।

Comments

  1. খুব সুন্দর লিখেছেন ভাই। আপনার ব্যথায় ব্যথিত হলাম।

    ReplyDelete

Post a Comment

thank you for your comments

Popular posts from this blog

নিয়মের বাইরে একদিন

কে যে কখন কার মন ভালো করার কারন হবে সেটা কেও বলতে পারে না । এই জন্যই জীবন এত সুন্দর এত মধুর ভালোবাসা আছে বলেই হয়তো এই জিনিস গুলো ভালো লাগে । জীবন কি এক কোথায় এর কোণ উত্তর নেই তাই তো জীবন এর উত্তর দিতে হলে অনেক ভাগে অনেক ভাবে দেওয়া যায় ।জীবনের সব সময় যে সুন্দর সেটা বুঝতে বাকিনেই । কোণ এক হালকা বাতাস আপনার জীবনকে মোর দিতে পারে নিয়ে যেতে পারে অন্নদিকে । তেমনি আমি একজন যার কোণ চালচুলো না থাকলেও আছে ভালো থাকার অনেক অনেক মাধ্যম । যাদের সাথে মনের মিল ভাবের মিল হয় তাদের সাথে সবাই চলতে ভালোবাসে আর সেই ভালোবাসাই মনের গভীরে বাধাই করে রাখার মত । আজ ২৯.৬.১৯ দিন শুক্রবার সারা দিন ঘুমিয়ে কাটিয়ে দিয়েছি যার মুক্ষম উদাহরন হল আজ জুম্বার এর নামাজে যাওয়াই হয়নি । তার পর আলসেমি ক্রএ সারাটা দিনপার । ঘুমিয়ে ভালো স্বপ্ন দেখছিলাম পড়ে সেই স্বপ্ন নিয়ে চিন্তা করছিলাম কেন এটা দেখলাম অনেক জানা অজানা কারন মনে পড়ল । ভাবতে ভাবতে আবার ঘুম এক সারা দিনটাই যেন ঘুম কে দিয়ে দিয়েছি , তাই আর কোণ ভাবনা নেই বাইরে যাবো সেটা ভাবনায় নেই । তারপরও এক ছাত্রের কল পেয়ে চলে গেলাম বাইরে । ভাবিনি এত ভালো কাটবে বাকিটা সময় । একটু বর্ণনা করি ...

জীবনের মধ্য দুপুর

  সময় ঘড়ি বলছে এখন জীবনের মধ্য দুপুর তাই সময়ের অনেক কাজ দ্রত সম্পাদন করতে হবে । সময় কখন চলে গেছে বুঝতে পারিনি। তাই তো সময়টাকেও বড্ড বেশী অসময় বলে মনে হয়। নিজের বাইরে অন্যদের দিকে তাকালে দেখতে পাই সবাই কেমন জানি অন্য একটা জগতের মধ্যে ঢুকে গেছে। শুধুই আমি একলা পড়ে আছি। সময়ের সাথে সঙ্গ দিত সবাই বিয়ে করে স্থায়ী বাসনার দিকে মনোনিবেশ করছে আর আমি বসে আছি। আমার মতো করে।

System Analysis Design and development

Question Bank Lesson1: অতি - সংক্ষিপ্ত 1.       সিস্টেম কি ? 2.       সিস্টেম এর উপাদানগুলো বর্ণনা করো ? 3.       ওপেন সিস্টেম এর বৈশিষ্ট্য গুলো লিখ ? 4.       ইনফর্মেশন এর প্রকারভেদ লিখ ? 5.       ইন্টার ‌ ্যাকশন বলতে কি বুঝ ? সংক্ষিপ্ত 6.         সিস্টেম বলতে কি বুঝায় ? 7.       সিস্টেম এর বৈশিষ্ট্য গুলো কি কি ? 8.       ইনফর্মেশন এর গুনাবলি লিখ ? 9.       কম্পিউটার বেস ইনফর্মেশন এর প্রয়জনিতা লিখ ? 10.   ওপেন সিস্টেম এবং ক্লোজড সিস্টেম এর মাঝে পার্থক্য লিখ ? রচনামূলক 11. সিস্টেম এর উপাদানগুলো বর্ণনা করো ? Lesson 2 1.       Organization এর প্রকারভেদ দেখাও ? 2.       সিস্টেম development এর ধাপগুলো বর্ণনা করো 3.   ...