Skip to main content

পূর্বরাগের অসম্পূর্ণ খসড়া ২

‘আপনি যাবেন কতদূর?’
‘আমি নিগণ স্টেশনে নেমে যাব।’
‘তাহলে তো কথাই নেই। উনিও নিগণে নামবেন। ওঁকে নিয়ে যাবার জন্যে গরুর গাড়ি অপেক্ষা করবে ওখানে।’
আশস্ত হয়ে দুই যুবক ট্রেন থেকে নেমে গেল। ট্রেন এখন চলতে শুরু করেছে। প্ল্যাটফর্মের ওপর চলন্ত ট্রেনের কামরাগুলোর ছায়া চলতে চলতে একসময় মিলিয়ে গেল। প্ল্যাটফর্ম পেরোনোর পরও ট্রেন ধীর লয়ে চলছে। কিছু দূর এগিয়ে সামনে একটা ব্রিজ এল, পার হবার সময় কানে বাজল ধাতব গুমগুম আওয়াজ। কিন্তু ট্রেনের গতি যে একটুও বাড়ছে না—দুপাশে বর্ধমান শহরের ল্যাম্পপোস্টগুলোর ম্লান আলো টিমটিম করে জ্বলছে। দুপাশের রেল কোয়ার্টার খুব ধীরে ধীরে পেছনে পড়ে যাচ্ছে। আর একটুক্ষণের মধ্যেই দুপাশে রাঢ়ের বিস্তৃত মাঠ পেছনে সরে যেতে থাকবে ক্রমশ। প্রান্তরের মধ্যে অন্ধকার আস্তে আস্তে অভ্যস্ত চোখে ফিকে দেখাবে। দূরদূরান্তের গ্রামগুলো এর মধ্যেই মনে হচ্ছে সম্পূর্ণ সুষুপ্ত।
নির্জনতা যেন শরীরী রূপ নিয়ে আলোজ্বলা কামরার ভেতরটিকেও অন্ধকারের বেশ দিয়ে ঢেকে দিয়েছে। যদিও, কামরার দুই দিকে দুটি পুরোনো আলো জ্বলছে, তাতে ভুতুড়েই মনে হচ্ছে সব কিছু। কামরার ল্যাজা-মুড়ো দুদিকেই মাথার ওপরে লেখা আছে ‘বারোজন বসিবেক। বিনা টিকিটে ওঠা আইনত দণ্ডনীয় অপরাধ’। কথাগুলোর তলে একদল কাঠপিঁপড়ে লাইন ধরে যাচ্ছে, দূর থেকে দেখলে মনে হয় সদ্য কিশোরের রোঁয়া ওঠা গোঁফ—নিয়মকে পিঁপড়েগুলো ব্যাঙ্গই করছে হয়তো। আর দেখা যাচ্ছে তার পাশে আরও বড় বড় হরফে লেখা ‘বাংলার শত্রু ম্যালেরিয়া’। এর নিচে আবার ছোট হরফে টীকা হিসেবে সংযোজন, ‘মশা জন্মাতে দেবেন না। পুকুর পরিষ্কার রাখুন। মাছ ছাড়ুন।’ সাথে একটা পুকুরের ছবি, নেহাতই কাঁচা হাতে আঁকা।
এমন সময়. হঠাৎই সম্মুখে থাকা তরুণীর মুখশ্রীর দিকে চোখ পড়ল। দুজনেই এই আকস্মিক আবিষ্কারের ঘটনায় বিব্রত। যেনবা এ না হলেই ভালো ছিল, কিন্তু এখন তো একে এড়ানোর উপায়ও নেই। কে আগে কথা বলবে বা শুরু করবে সংলাপ? দুজনেই তো দুজনকে চেনে!

Comments

Popular posts from this blog

নিয়মের বাইরে একদিন

কে যে কখন কার মন ভালো করার কারন হবে সেটা কেও বলতে পারে না । এই জন্যই জীবন এত সুন্দর এত মধুর ভালোবাসা আছে বলেই হয়তো এই জিনিস গুলো ভালো লাগে । জীবন কি এক কোথায় এর কোণ উত্তর নেই তাই তো জীবন এর উত্তর দিতে হলে অনেক ভাগে অনেক ভাবে দেওয়া যায় ।জীবনের সব সময় যে সুন্দর সেটা বুঝতে বাকিনেই । কোণ এক হালকা বাতাস আপনার জীবনকে মোর দিতে পারে নিয়ে যেতে পারে অন্নদিকে । তেমনি আমি একজন যার কোণ চালচুলো না থাকলেও আছে ভালো থাকার অনেক অনেক মাধ্যম । যাদের সাথে মনের মিল ভাবের মিল হয় তাদের সাথে সবাই চলতে ভালোবাসে আর সেই ভালোবাসাই মনের গভীরে বাধাই করে রাখার মত । আজ ২৯.৬.১৯ দিন শুক্রবার সারা দিন ঘুমিয়ে কাটিয়ে দিয়েছি যার মুক্ষম উদাহরন হল আজ জুম্বার এর নামাজে যাওয়াই হয়নি । তার পর আলসেমি ক্রএ সারাটা দিনপার । ঘুমিয়ে ভালো স্বপ্ন দেখছিলাম পড়ে সেই স্বপ্ন নিয়ে চিন্তা করছিলাম কেন এটা দেখলাম অনেক জানা অজানা কারন মনে পড়ল । ভাবতে ভাবতে আবার ঘুম এক সারা দিনটাই যেন ঘুম কে দিয়ে দিয়েছি , তাই আর কোণ ভাবনা নেই বাইরে যাবো সেটা ভাবনায় নেই । তারপরও এক ছাত্রের কল পেয়ে চলে গেলাম বাইরে । ভাবিনি এত ভালো কাটবে বাকিটা সময় । একটু বর্ণনা করি ...

জীবনের মধ্য দুপুর

  সময় ঘড়ি বলছে এখন জীবনের মধ্য দুপুর তাই সময়ের অনেক কাজ দ্রত সম্পাদন করতে হবে । সময় কখন চলে গেছে বুঝতে পারিনি। তাই তো সময়টাকেও বড্ড বেশী অসময় বলে মনে হয়। নিজের বাইরে অন্যদের দিকে তাকালে দেখতে পাই সবাই কেমন জানি অন্য একটা জগতের মধ্যে ঢুকে গেছে। শুধুই আমি একলা পড়ে আছি। সময়ের সাথে সঙ্গ দিত সবাই বিয়ে করে স্থায়ী বাসনার দিকে মনোনিবেশ করছে আর আমি বসে আছি। আমার মতো করে।

System Analysis Design and development

Question Bank Lesson1: অতি - সংক্ষিপ্ত 1.       সিস্টেম কি ? 2.       সিস্টেম এর উপাদানগুলো বর্ণনা করো ? 3.       ওপেন সিস্টেম এর বৈশিষ্ট্য গুলো লিখ ? 4.       ইনফর্মেশন এর প্রকারভেদ লিখ ? 5.       ইন্টার ‌ ্যাকশন বলতে কি বুঝ ? সংক্ষিপ্ত 6.         সিস্টেম বলতে কি বুঝায় ? 7.       সিস্টেম এর বৈশিষ্ট্য গুলো কি কি ? 8.       ইনফর্মেশন এর গুনাবলি লিখ ? 9.       কম্পিউটার বেস ইনফর্মেশন এর প্রয়জনিতা লিখ ? 10.   ওপেন সিস্টেম এবং ক্লোজড সিস্টেম এর মাঝে পার্থক্য লিখ ? রচনামূলক 11. সিস্টেম এর উপাদানগুলো বর্ণনা করো ? Lesson 2 1.       Organization এর প্রকারভেদ দেখাও ? 2.       সিস্টেম development এর ধাপগুলো বর্ণনা করো 3.   ...