Skip to main content

আই হসপিটাল

আই হসপিটাল
খোন্দকার আশরাফ হোসেন

আমার চোখে কী হয়েছে ডাক্তার, কেন আজকাল
মানুষের মুখ দেখে বুঝি না
কে পথিক, কে পথের ঠিকাদার
কে নাবিক, কে জলের ঢেউ গুণে পয়সা তোলে
কার গোয়ালে কে দেয় ধুয়া, কার সাজানো বাগানে
কে তোলে অনিন্দ্য হর্ম্য, কোন্ নেপোয়
মেরে যায় কোন্ কালাচাঁদের দই

সন্ধ্যা হলে মশাদের পুচ্ছদেশ জোনাক পোকার মতো জ্বলে
দেখি বুড়ি চাঁদ বুড়িগঙ্গার ঘোলা জলে হাত ধোয়
জীবনানন্দ ট্রামের রাসত্দা ছেড়ে নৰত্রের আলোয়ান গায়ে
হেঁটে পার হচ্ছেন ফার্মগেট, ঠাঁটারিবাজার থেকে সোয়ারিঘাট
তাঁর পায়ে-পায়ে হাঁটে তৃষ্ণার কুকুর
তাঁর নাক নেই মুখ নেই
চোখ দুটো খেয়ে গেছে কাক।

আমার কী হয়েছে ডাক্তার, আজকাল মানুষের মুখে
সুখ না কি দুঃখ খেলা করে, কিছুতে বুঝি না,
নগরীর ফুটপাথে বাজার বসেছে, পুতুলের মতো রঙিন
জামা কিনছে ছাতা-হাতে অফিসফেরত মা,
চপ্পলের দরদামে ব্যসত্দ কোনো বৃদ্ধ,
একটি কিশোর চেয়ে দেখছে
ফুটনত্দ কড়াইতে জিলাপির প্যাঁচগুলো ফুলছে, ফুলছে
মাছবাজারে থলি হাতে ঘুরছে রসিক,
চালের আড়তে মূল্যতালিকা পড়ে আকাশের দিকে
দু'হাত তুলে কী যেন খোঁজে এক আধাপাকা বুড়ো_
এরা কি সবাই সুখী? সুখ কারে কয়?
আবছা হয়ে আসে সব, মনে হয় ঘুরছে সবাই
এক গোলকধাঁধার মধ্যে, ক্রমাগত, ক্রমাগত,
ওদের মধ্যে কে ক্লানত্দ পথিক, কে পথের ঠিকাদার,
কে নাবিক, কে ঢেউ গুনে পয়সা তোলে
কার গোয়ালে কে দেয় ধুয়া, কার সাজানো বাগানে
কে তোলে অনিন্দ্য হর্ম্য, কোন্ হতচ্ছাড়া নেপোয়
মেরে যায় কোন্ কালাচাঁদের দই।

আমি বুঝি না আমাকে কে বোঝাবে কেন এখনও
বাইশতলা কংক্রিটের মাথার ওপর ঝুলে থাকে চাঁদ
যেন ভাঙা রডের মাথায় কেউ ঝুলিয়ে রেখেছে
অ্যালুমিনিয়ামের হাঁড়ি। নিয়নশোভন
অ্যাভিনিউর দুইধারে চলমান আলোর মৌমাছি
গাড়ির লাল-লাল পুচ্ছগুলো জ্বলে আর নেভে
বুড়ি চাঁদ ভিখিরির শূন্য বাটি হাতে
নৰত্রের খুচরো পয়সাগুলোর দিকে চেয়ে থাকে
নিচে মানুষেরা হাসে গায়, হাসিয়া হাসিয়া
খেলিয়া যায়, তারা কেবলি কাঁদে, কাঁদিয়া কঁাঁদিয়া
ঘুমাতে যায়, পথে পথে মানুষের স্রোত,
এই কন্বস্রাবী ভিড়ে
সব মানুষের মুখ মনে হয় পাঁচ টাকার ঘষা কয়েনের মতো
_নাক নেই চোখ নেই আশা দুঃখ ভালোবাসা নেই
নাম পরিচয় মুছে গেছে,
এদের ভেতরে কী করে জানবো
কে পথিক কে পথের ঠিকাদার
কে নাবিক কে জলের ঢেউ গুনে পয়সা তোলে
কার গোয়ালে কে দেয় ধুয়া, কার সাজানো বাগানে
কে তোলে অনিন্দ্য হর্ম্য, কোন্ নেপোয়
মেরে যায় কোন্ হতভাগা কালাচাঁদের দই।

ডাক্তার, ফিরিয়ে দিন আমার পুরনো চোখ দুটো।


শিশুঘুড়ি
জহির আহমেদ

শ্যামল ছায়ায় গ্রাম অবারিত মাঠ
ফসলের সবজির স্নেহমাখা হাট
ঘুরে এসে মেখে নিয়ে বুনো ফুল ঘ্রাণ
তিতাসের তীরে গিয়ে উড়িয়েছি ঘুড়ি,
ঘুড়ি নয় আকাশে কাগজের প্রাণ
পাখি হয়ে দিনভর করে ওড়াউড়ি।
বেঁধে রেখে চলে যাই মনের সুতোয়
বোনেরা পাহারা দেয় কাজের ছুতোয়,
দুরনত্দ দিনের শেষে জ্বলে মঙ্গলবাতি
আকাশে গুনগুন শুনি যেন ভ্রমরের গান,
উড়ে উড়ে এখনও খেলে দিনের স্বাতি
নাটাইয়ে গুটাই বুকে রাতের পরাণ।

Comments

Popular posts from this blog

নিয়মের বাইরে একদিন

কে যে কখন কার মন ভালো করার কারন হবে সেটা কেও বলতে পারে না । এই জন্যই জীবন এত সুন্দর এত মধুর ভালোবাসা আছে বলেই হয়তো এই জিনিস গুলো ভালো লাগে । জীবন কি এক কোথায় এর কোণ উত্তর নেই তাই তো জীবন এর উত্তর দিতে হলে অনেক ভাগে অনেক ভাবে দেওয়া যায় ।জীবনের সব সময় যে সুন্দর সেটা বুঝতে বাকিনেই । কোণ এক হালকা বাতাস আপনার জীবনকে মোর দিতে পারে নিয়ে যেতে পারে অন্নদিকে । তেমনি আমি একজন যার কোণ চালচুলো না থাকলেও আছে ভালো থাকার অনেক অনেক মাধ্যম । যাদের সাথে মনের মিল ভাবের মিল হয় তাদের সাথে সবাই চলতে ভালোবাসে আর সেই ভালোবাসাই মনের গভীরে বাধাই করে রাখার মত । আজ ২৯.৬.১৯ দিন শুক্রবার সারা দিন ঘুমিয়ে কাটিয়ে দিয়েছি যার মুক্ষম উদাহরন হল আজ জুম্বার এর নামাজে যাওয়াই হয়নি । তার পর আলসেমি ক্রএ সারাটা দিনপার । ঘুমিয়ে ভালো স্বপ্ন দেখছিলাম পড়ে সেই স্বপ্ন নিয়ে চিন্তা করছিলাম কেন এটা দেখলাম অনেক জানা অজানা কারন মনে পড়ল । ভাবতে ভাবতে আবার ঘুম এক সারা দিনটাই যেন ঘুম কে দিয়ে দিয়েছি , তাই আর কোণ ভাবনা নেই বাইরে যাবো সেটা ভাবনায় নেই । তারপরও এক ছাত্রের কল পেয়ে চলে গেলাম বাইরে । ভাবিনি এত ভালো কাটবে বাকিটা সময় । একটু বর্ণনা করি ...

জীবনের মধ্য দুপুর

  সময় ঘড়ি বলছে এখন জীবনের মধ্য দুপুর তাই সময়ের অনেক কাজ দ্রত সম্পাদন করতে হবে । সময় কখন চলে গেছে বুঝতে পারিনি। তাই তো সময়টাকেও বড্ড বেশী অসময় বলে মনে হয়। নিজের বাইরে অন্যদের দিকে তাকালে দেখতে পাই সবাই কেমন জানি অন্য একটা জগতের মধ্যে ঢুকে গেছে। শুধুই আমি একলা পড়ে আছি। সময়ের সাথে সঙ্গ দিত সবাই বিয়ে করে স্থায়ী বাসনার দিকে মনোনিবেশ করছে আর আমি বসে আছি। আমার মতো করে।

System Analysis Design and development

Question Bank Lesson1: অতি - সংক্ষিপ্ত 1.       সিস্টেম কি ? 2.       সিস্টেম এর উপাদানগুলো বর্ণনা করো ? 3.       ওপেন সিস্টেম এর বৈশিষ্ট্য গুলো লিখ ? 4.       ইনফর্মেশন এর প্রকারভেদ লিখ ? 5.       ইন্টার ‌ ্যাকশন বলতে কি বুঝ ? সংক্ষিপ্ত 6.         সিস্টেম বলতে কি বুঝায় ? 7.       সিস্টেম এর বৈশিষ্ট্য গুলো কি কি ? 8.       ইনফর্মেশন এর গুনাবলি লিখ ? 9.       কম্পিউটার বেস ইনফর্মেশন এর প্রয়জনিতা লিখ ? 10.   ওপেন সিস্টেম এবং ক্লোজড সিস্টেম এর মাঝে পার্থক্য লিখ ? রচনামূলক 11. সিস্টেম এর উপাদানগুলো বর্ণনা করো ? Lesson 2 1.       Organization এর প্রকারভেদ দেখাও ? 2.       সিস্টেম development এর ধাপগুলো বর্ণনা করো 3.   ...